1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দুই ম্যাচ পর জয় পেল চেলসি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে হেরেছিল চেলসি। কিন্তু ঘরের মাঠে সোমবার রাতে তারা জয় পেয়েছে। ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে।

এমন জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ব্লুজদের। তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ১৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম রয়েছে পয়েন্ট টেবিলের দশম স্থানে।

ঘরের মাঠে সোমবার রাতে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় চেলসি। এ সময় চেলসির ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক থিয়াগো সিলভা হেডে বল জালে জড়ান। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি গোল করে চেলসিকে ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যান ট্যামি আব্রাহাম। ৭৮ মিনিটে প্রথম গোলটি করেন ইংলিশ এই ফরোয়ার্ড। ৮০ মিনিটে দ্বিতীয়টি।

অবশ্য ওয়েস্টহ্যামের ডেকলান রিচে একবার চেলসির জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। অন্যদিকে চেলসিও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। তাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি