1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার এসআই মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন।

এ সময় আহত হন চালক ও সহকারীসহ তিনজন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি