1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বৃদ্ধ নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১

কিশোরগঞ্জের বাজিতপুরে ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মজিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৭ জুন) উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ওই গ্রামের আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্র করে দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন শাফির মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার দুপুরে দুইপ্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১২ জন আহত হন। এদের মধ্যে বল্লমবিদ্ধ হয়ে মজিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি