1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই হামের সংকট মোকাবিলাই এখন অগ্রাধিকার, পরে হবে দায়ীদের তদন্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে খালেদা জিয়ার রাজনৈতিক অধ্যায় দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো: তথ্যমন্ত্রী যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, জরুরি রিং স্থাপন নাহিদ রানার আগুনে পুড়ল পাকিস্তান, টেস্টে টানা তৃতীয় জয় বাংলাদেশের জুলাই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী সংগ্রামে অনুপ্রাণিত করবে: স্পিকার ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখতে হাইকোর্টের নির্দেশ এমআরআই প্রতিবেদনে পলকের ঘাড় ও কোমরে জটিলতা, চিকিৎসা নিয়ে অভিযোগ আইনজীবীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, শর্ত পুনর্বিবেচনায় যেতে চায় সরকার

দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

দেশে একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের দৃষ্টিতে দেখা হতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, পরিকল্পিতভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা হয়েছিল।

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় আয়োজিত মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দেশে তুলনামূলক শান্ত রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে। আগের সময়ের চেয়ে এখন মানুষ ধর্মীয় চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে বেশি সম্পৃক্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপনের ভাষ্য, অতীতে নানা ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় আবহে অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি সেই অবস্থা থেকে ভিন্ন বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে।

তার মতে, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা কাটিয়ে স্থিতিশীল পর্যায়ে পৌঁছাতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে।

এ সময় তিনি রাজনৈতিক বিভাজন থেকে বের হয়ে জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি, অন্যথায় সংকট মোকাবিলা কঠিন হয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি