1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

দাখিল স্তরে পাঠদানের অনুমতি পেল ১০ বেসরকারি মাদ্রাসা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দেশের ১০টি বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানকে দাখিল স্তরে পাঠদানের অনুমতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ৩০ জুলাই (মঙ্গলবার) জারি করা এক অফিস আদেশে এসব প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু শর্তে পাঠদানের অনুমতি দেওয়া হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর মো. আবদুল মান্নান স্বাক্ষরিত আদেশে বলা হয়, অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোতে পাঠদান চালু করা যাবে তবে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকার বহন করবে না। এই ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান কোনোভাবেই এমপিওভুক্তির দাবি করতে পারবে না—এমন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে বোর্ডে।

অনুমোদন পাওয়া মাদ্রাসাগুলো হল— সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত নিশ্চিন্তপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা এবং মৌলভীবাজারের কুলাউড়ার ক্বারী আব্দুল মুতলিব দাখিল মাদ্রাসা। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুটি প্রতিষ্ঠান—শরীফপুর মোত্তালিবিয়া দাখিল মাদ্রাসা ও আবাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা—এবার দাখিল স্তরের পাঠদানের অনুমতি পেয়েছে।এ ছাড়া ময়মনসিংহের ত্রিশালের জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ সদরের আল এহসান দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, ও ঢাকার বংশালের মিছবাহুল উম্মাহ দাখিল মাদ্রাসা রয়েছে এই তালিকায়। চট্টগ্রামের পটিয়া উপজেলার বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নয়াহাটি খনারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসাও অনুমোদিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি