1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

দখল-ভরাটে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল,খনন দাবি এলাকাবাসীর

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের ভরাট হয়ে নিশ্চিহ্নের পথে ২০০ বছরের পুরোনো দিঘা বিলের সংযোগ খালটি খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, খালটি জাটিয়া ইউনিয়নের হাড়িশ্বর গ্রামের একটি বন্দ(মাঠ) থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী হারুয়া,
দরগাপাড়া-তুলিয়াটি ও মালিয়াটি গ্রামের চার থেকে পাঁচ কিলোমিটার প্রবাহিত হয়ে টাংগনগাতি গ্রামের দিঘা বিলে গিয়ে মিলিত হয়েছে। দীর্ঘদিন ধরে এটি দখল-দূষণে ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে আশপাশের গ্রামগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে কয়েকগ্রামের শতাধিক একর কৃষিজমি,শতশত পানের বরজ ও পুকুরের পাড় ভেঙে মাছ বেরিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে রয়েছেন কৃষকেরা। তাঁরা দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে খাল খননের দাবি জানিয়েছেন।

বিশেষ করে টাংগনগাতি গ্রামে দিঘা বিলের সংযোগ স্থলের কাছাকাছি স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া খাল দখল ও ভরাটের মাধ্যমে পাড় উঁচু করে একটি পুকুর খনন করেছেন। এতে দিঘা বিলের সংযোগস্থ থেকে খালটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আশেপাশের কয়েক গ্রামের ফসলি জমি-পানের বরজ নষ্ট হচ্ছে এবং পাড় ভেঙে পুকুর মাছ বেরিয়ে যাচ্ছে। যেকারণে চাষীদের উদ্বেগ বিরাজ করছে।

টাংগনগাতি গ্রামের আবুল কালাম(৮০) বলেন,৪০ বছর আগেও এই খাল দিয়ে আমরা নৌকা চালিয়ে কৃষিপণ্য নিয়ে যেতাম। তখন ২৪ থেকে ২৫ ফুট প্রশস্ত ছিল খালটি। খালে নৌকা পেতে বসে চাষকৃত পাটের আশঁ ছাড়াতাম। কিন্তু এখন খালে ময়লা-আবর্জনা ফেলা, দখল ও মাটি ভরাটের কারণে টাংগনগাতি-দরগাপাড়া,
তুলিয়াটি ও মালিয়াটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শতশত একর ফসলি জমি পানিবন্দী থাকে। এই কারণে ওই সব জমিতে কোনো চাষাবাদ হয় না।’

টাংগনগাতি গ্রামের উজ্জল মিয়া(৩৫),শফিকুল ভূঁইয়া(৪০),আঃ হেলিম ভূঁইয়া(৬০) ও হেলাল উদ্দিন বলেন,খালের মুখে পুকুর দেওয়ায় আমাদের পানের বরজে পানি উঠে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রতিবারেই আমাদের অনেক টাকা লোকসান গুণতে হচ্ছে।

একই গ্রামের লাল মিয়া,নজরুল ইসলাম ও আবুল মুনসুর বলেন,পাশপাশের ৫ গ্রামের মধ্যবর্তী স্থান হলো দিঘা বিল। এসব গ্রামের বন্দের পানি যায় এই খাল দিয়ে। মুরব্বিরা বলেছে এই খালটি ২০০ বছরের পুরোনো। সিএস জরিপের মধ্যে খালের নকশাও আছে। কিছু লোক খাল দখল ও ভরাট করে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। বর্ষাকালে টাংগনগাতি গ্রামের শতাধিক পরিবারের ঘরবাড়িতে পানি ওঠে। ফসলি জমি নষ্ট হয়। আমারা দিঘা বিলের সংযোগস্থলে খাল দখল করে খনন করা পুকুর উচ্ছেদ করে বিলের সাথে খালকে প্রবাহিত উপযোগী চাই এবং অবিলম্বে খালটি খননের দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।’

খাল দখল করে সংযোগস্থলে পুকুর দিয়ে জলাবদ্ধ তৈরী সম্পর্কে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়ার ছেলে মাসুদ বলেন,খাল আগে থেকে ভরাট ছিল। যদি খাল খনন করে তাহলে আমরা পুকুরের পাড় সরিয়ে নিবো। আমরাও চাই খালটি খনন করা হোক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি