1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট

থানায় কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা ভুয়া নারী এসআই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫

পুলিশের ইউনিফর্মের ওপর বোরকা পরে গাজীপুরের জয়দেবপুর থানায় গিয়ে কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় হাতেনাতে ধরা পড়লেন এক ভুয়া নারী এসআই। পরে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় ঘটনাটি ঘটে।

জানা যায়, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় যান তানিয়া (২৭)। তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়।

সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। পরে জানা যায়, তিনি কোনোভাবেই পুলিশের সদস্য নন। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেইসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তার স্বামী ও এক পুত্রসন্তান রয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে, বা কোনো অপরাধে জড়িত ছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি