1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ঘাতক সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত ও মৃত মায়ের পেট ফেটে শিশু জন্ম নেয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালক মো. রাজু আহমেদ ওরফে সিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ জুলাই) ময়মনসিংহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং কোর্ট মো. রাজুর রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার বিকালে পুলিশ ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। পরে আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও মেয়ে। ওই সময় অলৌকিকভাবে মায়ের গর্ভ ফেটে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক। ঘাতক ট্রাক চালককে সোমবার (১৮ জুলাই) সাভার থেকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, ট্রাকটির কাগজপত্রের মেয়াদ ছিল না। এছাড়া ওই ট্রাকের ধারণ ক্ষমতা ৭ টন হলেও দুর্ঘটনার সময় এর ওজন ছিল সাড়ে ১৩ টন। এমনকি ভারী যান চালানোর লাইসেন্সও ছিল না চালক রাজুর। গাড়িটির ফিটনেস না থাকা এবং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে দেয়ায় ট্রাক মালিকের গাফিলতিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি