1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ত্রিশাল আওয়ামী লীগের পৌর সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ পাঁচ আওয়ামী লীগের নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত ৫ ফেব্রুয়ারী শুক্রবার চিঠির সূত্রে জানা যায়, ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চাঁনু, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বিএসসি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও ৩নং ওয়ার্ড আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে বিলুপ্ত হওয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছকে।

বহিষ্কারাদেশের ওই চিঠিতে উল্লেখ করা হয়, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে, চলমান ত্রিশাল পৌরসভার মেয়র নির্বাচনে আপনাকে বারবার পরামর্শ এবং সতর্ক করা সত্ত্বেও আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে চলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী নবী নেওয়াজ সরকারের বিরুদ্ধে আপনি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন। আপনাকে একাধিকবার দল বিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা সত্ত্বেও আপনি তা উপেক্ষা করছেন, যা সংগঠন বিরোধী কর্মকান্ড হিসেবে পরিগণিত হচ্ছে।

ত্রিশাল উপজেলা ও পৌর আওয়ামী লীগ কর্তৃক বহিষ্কারের সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগ বরাবর পৌঁছানোর প্রেক্ষিতে জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরামর্শ ক্রমে আপনাকে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরামর্শ ক্রমে, দলীয় নির্দেশনা অমান্য করায় ওই পাঁচ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি ত্রিশাল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি