1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত, আহত অন্তত ৪০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশু সিন্নাতুন (৫ মাস) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামের। শিশুটির মায়ের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয় এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বালু বোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে দুই দিন ধরে বিকল হয়ে পড়েছিল মহাসড়কে। দাঁড়ানো ট্রাকে হঠাৎ বাসটি সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিন্নাতুন মারা যায়।

ত্রিশাল থানার তদন্ত (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুর ১২টার দিকে মহাসড়কের কাজীর শিমলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে কেউ নিহত হয়নি। হাসপাতালে নেওয়ার পর ১ শিশু মারা যায়।

আবু বকর সিদ্দিক আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় আধ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি