1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন তৌহিদুল ইসলাম (২৪)। পরীক্ষা শেষ করে বড় ভাই ফিরোজ মোর্শেদের (৩৫) সঙ্গে গাজীপুর থেকে জামালপুরে বাড়িতে ফিরছিলেন তিনি। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের ত্রিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।

নিহত ফিরোজ ও তৌহিদুল জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। ফিরোজ গাজীপুরে ডিবিএল সিরামিকস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এদিকে তৌহিদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, ফিরোজ ও তৌহিদুল মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই ভাইয়ের মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি