1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ত্রিশালে স্থবির হওয়া সরকারি কাজ বাস্তবায়নে আলটিমেটাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্থবির হয়ে পড়ে থাকা কাজ দ্রুত বাস্তবায়নের আলটিমেটাম দিয়েছেন ত্রিশাল আসনের সাংসদ ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী। অন্যথায় কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ বাস্তবায়নের জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন।

আজ সোমবার বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে চলমান কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সাথে মতবিনিময়ের সময় এই আলটিমেটাম দেন স্থানীয় সাংসদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান।

এ সময় সাংসদ বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের বড় বড় মেগাপ্রকল্পের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এক শ্রেণির ঠিকাদার কার্যাদেশ পাওয়ার পর নানা টালবাহানায় কাজ আটকে রেখে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এসব বরদাশত করা হবে না। যারা যারা কার্যাদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ে কাজ বাস্তবায়নে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রকৌশল দপ্তরকে আহ্বান জানান তিনি। ত্রিশালে চলমান রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজের সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য ঠিকাদারদের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে প্রায় ১৫০ কোটি টাকার কাজ চলমান। এর মধ্যে প্রায় ৫০ কোটি টাকার কাজে ঠিকাদারির গাফিলতির কারণে বছরের পর বছর পড়ে থাকলেও কাজ বাস্তবায়ন স্থবির হয়ে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি