1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ত্রিশালে যাত্রীবাহী বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করল পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে বিপুল প‌রিমাণ ভারতীয় বি‌ভিন্ন না‌মিদামী ব্র‌্যা‌ন্ডের মদের চালান সহ তিন জন‌কে আটক করে‌ছে ত্রিশাল থানা পু‌লিশ।

জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমা‌নিক আড়াইটার সময় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট করে নেত্রকোনার লেঙ্গুরা হতে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব ১৩-১০৬৬) বাসটি‌তে তল্লা‌শি চা‌লানো হয়। ‌ তল্লা‌শিকা‌লে বাসের নিচের অং‌শে অতিরিক্ত চাকা রাখার স্থা‌নে ০৩ টি ছোট চটের বস্তার ভিতর ভারতীয় বি‌ভিন্ন না‌মিদামী ব্র‌্যা‌ন্ডের ৬৩ (তেষট্টি) বোতল মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত ভারতীয় মদের বোতল, মদ বহনকারী বাস এবং চালক, সুপারভাইজার ও হেলপার‌ সহ তা‌দের ব‌্যবহৃত ৫‌টি মোবাইল ফোন আটক ক‌রে ত্রিশাল থানায় নি‌য়ে আসা হয়।

আটককৃতরা হল- নেত্রকোণা জেলার দূর্গাপুর উপ‌জেলার রামনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছে‌লে মো. কাঞ্চন মিয়া (২৭), একই উপ‌জেলার লক্ষীপুর গ্রা‌মের মৃত জিয়াউর রহমানে‌র ছে‌লে ইয়াসিন আরাফাত (২২) ও শান্তিপুর গ্রা‌মের আইনুল মিয়ার ছে‌লে রিফাত মিয়া বাবু (২৪)।

এ বিষ‌য়ে ‌ত্রিশাল থানার অ‌ফিসার ইনচার্জ মুনসুর আহ‌ম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তল্লা‌শি চা‌লি‌য়ে বা‌সের অ‌তি‌রিক্ত চাকা রাখার স্থা‌নে সুকৌশলে ৩‌টি বস্তা ভ‌র্তি অবস্থা হ‌তে ভারতীয় বি‌ভিন্ন না‌মিদামী ব্র‌্যা‌ন্ডের মদ উদ্ধার করা হয়। ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে থানায় নিয়ে এসে ২৫- বি(২) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি