1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ত্রিশালে মোবাইল চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে বিল্লাল হোসেন (২২) নামের এক যুবককে মোবাইল চুরির অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টায় উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহত বিল্লালের বড় ভাই সোলাইমান বলেন, আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সাদিকুলের (৪০) সঙ্গে দেড় বছর আগে থেকেই বিরোধ চলে আসছিল বিল্লালের। এর জেরে শুক্রবার মধ্যরাতে বিল্লাল ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে নারায়ণপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সাদিকুল, রুমান ও শরীফ মোবাইল চুরির অপবাদে পিটায়।

তিনি আরও বলেন, পরে আমার বাবা বিষয়টি জানালে ৯৯৯-এ ফোন করি। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। লাশ ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি