1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ত্রিশালে ভোটের পর কেন্দ্রেই বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে ভোট দিতে এসে কেন্দ্রেই নূরজাহান বেগম নামে (৮০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

মৃত নূরজাহান বেগম সাউথকান্দা গ্রামের মৃত একাব্বর আলীর স্ত্রী।

স্থানীয় ভোটাররা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের কেন্দ্রে ভোট দিতে যান নূরজাহান বেগম। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বৃদ্ধার ভাতিজা জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন কালাম বলেন, এবারের ভোট নিয়ে উৎকণ্ঠায় ছিলেন চাচি। ভোটকেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ এখন বাড়িতে আছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ বিষয়টি থানায় জানায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি