1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ত্রিশালে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিপক্ষ দলেরই বিদ্রোহী প্রার্থীরা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

জানা যায়, দলীয় পদে থেকে বিদ্রোহী প্রার্থী হওয়া ও প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ৫ নেতা কর্মীকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ, কানিহারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল, আমিরাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা কৃষকলীগের সদস্য আনিছুর রহমান ভুট্রো, বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যানের ছেলে মশিউর রহমান শাহানশাহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের সিদ্ধান্ত অমান্য ও শৃংখলা ভঙ্গ করায় সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান করে নির্বাচনে অংশগ্রহণ করায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও প্রার্থীদের পক্ষ থেকে উপজেলা কমিটির কাছে আবেদনের প্রেক্ষিতে উপজেলা কমিটির সুপারিশক্রমে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে এই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে দলীয় সভানেত্রীর কাছে প্রেরণ করে। এ ব্যাপারে যারা দলের বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি