1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ত্রিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের শেখ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে মো. আবু বকর সিদ্দিক (৪০) ও একই উপজেলার পৌর সদরের দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন (৩০)।

আবু বকর সিদ্দিক বিবাহিত জীবনে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে এখনো নিহত দুজনের মধ্যে কি সম্পর্ক তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া থেকে ছেড়ে আসা ত্রিশালমুখী শালবন পরিবহন ও ত্রিশাল থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ বিষয়ে আবু বকর সিদ্দিকের প্রতিবেশী একজন জানায়, সে হারুয়া বাজারে অটোরিকশার ব্যবসা করতেন। তিনি কখন, কি কারণে ত্রিশালের দিকে এসেছেন তা কাউকে জানাননি।

আইরিনের ভাগনে সাকিব জানান, পারিবারিকভাবে আবু বকর সিদ্দিকের সঙ্গে আইরিনের কোনো সম্পর্ক নেই। তিনি ময়মনসিংহ শহরে থেকে লেখা পড়া করতেন এবং অনলাইন মার্কেটিং ব্যবসা করতেন।

আইরিনের খালু মো. গোলাম খসরু বলেন, ‘আইরিন আমার বাসায় থেকে মুমিনুন্নেছা সরকারি কলেজে লেখা পড়া করত। ঈদের আগে সে বড় বোনের বাড়ি বেড়াতে উত্তরার দিয়া বাড়ি এলাকায় যায়। দীর্ঘদিন পর উত্তরা থেকে বাড়ি ফেরার পথে ত্রিশাল বালিপাড়া সড়কে দুর্ঘটনায় মারা যায়।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, নিহতদের শরীরের অধিকাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। মোটরসাইকেল ও ঘাতক বাস বর্তমানে ত্রিশাল থানা হেফাজতে রয়েছে। চালত ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি