1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ত্রিশালে বাবাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাকে নির্যাতন করায় ছেলে আরিফ হোসেনের (২০) বিরুদ্ধে বাবা আলী হোসেনকে (৫০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে আরিফ পলাতক। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

আলী হোসেনের বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে। আরিফ স্নাতক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, আলী হোসেন প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তাঁর (আরিফ) মাকে বাবা মারধর করতে থাকেন। এ সময় আরিফ তাঁর বাবাকে ফেরানোর চেষ্টা করেন। কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে তাঁর বাবাকে কোপ দেন। এতে গুরুতর আহত হন বাবা আলী হোসেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে আলী হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই আরিফ পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি