1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ত্রিশালে প্রাইভেট কার-ভ্যান সংঘর্ষে দুজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে বইলর-কালিরবাজার সড়কে মঙ্গলবার রাতে প্রাইভেটকার-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার বইলর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আতিকুল ইসলাম ও ভ্যানচালক সৈয়দ আলী (৪৮)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আতিকুল ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভ্যানচালক সৈয়দ আলী নিহত হন। এ সময় ব্যবসায়ী আতিকুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে আতিকুল ইসলামেরও মৃত্যু হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নিহত দুজনের বাড়িই উপজেলার কাঁঠাল ইউনিয়নে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি