1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ত্রিশালে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ত্রিশালে পারিবারিক কলহের জেরে তমিজ উদ্দিন (৫২) নামের এক ব্যক্তি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার শিমুলিয়া পাড়া গ্রামে দুই ছেলেকে নিয়ে পিতা-মাতার মাঝে কলহের সৃষ্টি হয়। কলহের জেরে সোমবার ভোর রাতে ঘরের পাশের কাঁঠাল গাছে পিতা তমিজ উদ্দিন (৫২) ফাঁস নেয়। স্বজনেরা খোঁজ পেয়ে গাছ থেকে নামানোর সাথে সাথে মৃত্যুবরণ করে। মৃত তমিজ উদ্দিন উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

তমিজ উদ্দিনের ছেলে নেজামুল বলেন, বাবা আমাকে ভালোবাসে এবং মা আমার বড় ভাইকে বেশি ভালোবাসে। এইটা নিয়ে আমার মা আর বাবার মঝে ঝগড়া হয়। রাগের বশত ফজরের আজানের আগে আগে এই ঘটনা ঘটায়। খোঁজ পাওয়ার পর আমরা নামানোর সাথে সাথে মুখে একটু পানি দিতেই তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাকসুদ খান জানান, উনি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ। তবে শুনেছি দুই সন্তানকে ভালোবাসা নিয়ে উনাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়েছিল। সাথে অভাব-অনটনের বিষয়টি তো আছেই।

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটানটি ঘটতে পারে। তমিজ উদ্দিনের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি