1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ত্রিশালে নৌকাকে হটিয়ে হ্যাটট্রিক জয় আনিসের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় নৌকাকে হটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিস।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আনিসুজ্জামান আনিস জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নবী নেওয়াজ সরকার পেয়েছেন ৬ হাজার ৬৭৪ ভোট। এছাড়াও অপর দুই প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের রোবায়েত হোসেন শামীম ৮৬৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে আবুল হাসান ৮০০ ভোট পেয়েছেন।

ত্রিশাল পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌরসভায় ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার ৫৯২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি