1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই একটি ট্রাক দাঁড়ানো ছিলো। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাত ৮ টায় ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত হওয়া যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি