1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

ত্রিশালে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় মো. খোকন মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত খোকন মিয়া বৈলর রুদ্রগ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, নিহত খোকনের মা রূপালি বেগম ও নানি সাজেদা খাতুন। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলার উজান বৈলর মণ্ডল বাড়ি মোড়ে যাত্রী নামানোর সময় দাঁড়ানো মাহেন্দ্রকে পেছন দিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো – ট ১৪-৯৭৬৫) ধাক্কা দেয়। ঘটনাস্থলেই খোকন মিয়া নামে ওই কিশোর মারা যায়।

এ বিষয়ে ত্রিশাল থানার পুলিশ উপপরিদর্শক আব্দুস ছাত্তার বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছে। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ উপপরিদর্শক আরও বলেন, আমরা ঘাতক গাড়িটি আটক করেছি। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি