1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ত্রিশালে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে ইউটার্ন নেয়ার সময় ট্রাকচাপায় বিপুল মিয়া (২৭) নামে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমিরাবাড়ি ইউনিয়ন এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল মিয়া গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর নয়ারচর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, পেট্রল পাম্পের সামনে হঠাৎ মোটরসাইকেলটি ইউটার্ন নেয়। এসময় ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বিপুল মিয়া মারা যান। অপর দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।’

ওসি বলেন, ‘ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ জন্য কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতদের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি