1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবি উত্থাপন করেন ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের এই দাবির প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব পায়।

এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সচিবালয়ে এক বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

পরে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

এ প্রেক্ষিতে আগামী ০৪ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় ত্রিশাল উপজেলা পরিষদে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি