1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ত্রিশালে গাঁজা চাষ, পুলিশের হাতে আটক ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ময়মনসিংহ ত্রিশাল উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নে বীররামপুর উজানপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মতিন মন্ডল আংশিক জমিতে গাজা চাষ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ বিষয়টি জানতে পারে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের নির্দেশনায় সঙ্গীয় এস আই শফিকুল ইসলাম ও ফোর্সদের সহায়তায় বীররামপুর উজানপাড়া গ্রামে একটি সফল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সফল গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হন।

আবাদী জমিতে গোপনে চাষ করা ৭৫টি গাঁজা গাছ কেটে আলামত হিসাবে জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ১১কেজি ৫০০ গ্রাম (সাড়ে এগার) বলে জানা যায়।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে ত্রিশাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরন করছে। চলমান মাদক,অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে গাঁজা চাষী আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি