1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ত্রিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সালমান সাদিক শাওন, ত্রিশাল
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিয়াম (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মুনি এলাকায় এ ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিয়াম মোল্লা ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গল শিমুল এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে। তিনি আকিজ কোম্পানিতে কর্মরত ছিলেন। মোটরসাইকেল যুগে ডিউটিতে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল রায়মুনি এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমরে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মো: মাইন উদ্দিন জানান, ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ‍ত্রিশাল থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি