1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ত্রিশালে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় তাৎক্ষণিকভাবে ওই চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই ইসলামী রেনেসাঁ বিদ্যানিকেতনের শিক্ষার্থী।

কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা শুরুর আগেই সিসিটিভিতে আমরা দেখি চারজন শিক্ষার্থী বসার বেঞ্চ উলটপালট করেছে এবং চুইংগামের আঠা দিয়ে সিসিটিভি বন্ধ করে দিয়েছে। পরে সিসিটিভির ফুজেট শনাক্ত করে তাদের বহিষ্কার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, বহিষ্কারের পর পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে মাঠ প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি