1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

ত্রিশালে এক হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দরিরামপুর রাহেলা-হযরত মডেল স্কুল মাঠে এক হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামছুদ্দিন। উপহার সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, দুধ ও তেল। এসব উপহার সামগ্রী পেয়ে দারুন খুশি দরিদ্র এসব মানুষেরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামছুদ্দিন বলেন, বর্তমান সরকারের শাসনামলে দেশের একটি মানুষও ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়নি। আমরা পুরো রমজান মাসজুড়ে ইফতার বিতরণের মাধ্যমে অসহায় মানুষের পাশে ছিলাম। এখন ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছি। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে জন্য বর্তমান সরকার কাজ করছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক উপপ্রচার সম্পাদক আব্দুল বাতেন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরিন ইসলাম চায়না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি