1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

ত্রিশালে অপরিচিত নারীকে বাড়িতে আনায় বাবাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে অপরিচিত নারীকে বাড়িতে আনায় বাবা খাইরুল ইসলামকে (৫০) কুপিয়ে হত্যা করেছে ছেলেরা। এ ঘটনায় ছেলে আকরাম হোসেনকে আটক করেছে পুলিশ

বৃহস্পতিবার (২০ মে) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাধাখালী গ্রামে খাইরুল ইসলামকে কুপিয়ে আহত করে দুই ছেলে।

শুক্রবার (২১ মে) দিবাগত রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

তিনি বলেন, নিহতের ছেলে আকরাম হোসেনকে আটক করা হয়েছে। অপর ছেলে মিনহাজকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। তবে আটক আক্রাম হোসেন ও ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার খাইরুল ইসলাম এক অপরিচিত নারীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেরা তাকে কুপিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা খাইরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুমন চন্দ্র সরকার আরও বলেন, নিহত খাইরুল ইসলাম এলাকায় খাইরুল ডাকাত নামে পরিচিত। তার নামে থানায় চুরি, ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি