1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহনন!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীতে গলায় রশি বেঁধে বর্ষা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (১৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বর্ষা উপজেলার দক্ষিণ বাগেরভিটা গ্রামের ফরহাদ মিয়ার কন্যা। এত অল্প বয়সী একটা মেয়ে কীভাবে আত্মহত্যা করতে পারে তা নিয়ে হতবাক এলাকাবাসী।

পুলিশ ও নিহত বর্ষার পরিবার সূত্রে জানা যায়, নিহত বর্ষা স্থানীয় নবযাত্রা বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়াশোনা করতো। বুধবার সে স্কুলে যায়। স্কুল থেকে বাড়ি ফিরে। সবার অজান্তে বাড়ির একচালা ঘরের পাইরের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত শিশুর বাবা ফরহাদ মিয়া জানান, বাড়ির কেউ দেখতে পায়নি। কেন এ কাজ করেছে তা জানতে পারেনি।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি