1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

তৃতীয় টার্মিনাল থেকে ছাড়ল ২ ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

তৃতীয় টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে দুইটি ফ্লাইট পরিচালনা করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সোমবার ও বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট তৃতীয় টার্মিনালের পার্কিং বে থেকে যাত্রী তুলে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত সোমবার বিমানের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭১ প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালের হাই-স্পিড ট্যাক্সিওয়ে দিয়ে পার্কিং বে এলাকায় প্রবেশ করে। পরে পার্কিং বেতে অবস্থানের পর তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ দিয়ে ফ্লাইটে ওঠেন যাত্রীরা।

ফ্লাইটটি বিমানের বোয়িং-৭৩৭ মডেলের উড়োজাহাজ ময়ূরপঙ্খী দিয়ে পরিচালিত হয়। একইভাবে, বৃহস্পতিবার এই টার্মিনাল ব্যবহার করে বিমানের ঢাকা–কাঠমান্ডু রুটের আরেকটি ফ্লাইট।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘পরীক্ষামূলকভাবে তৃতীয় টার্মিনালের পার্কিং বে এবং বোর্ডিং ব্রিজ ব্যবহার করে দুইটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে ইমিগ্রেশনসহ যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে সব ধরনের কার্যক্রম টার্মিনাল-২ থেকেই সম্পন্ন করা হয়।’

উদ্বোধনের দিনেও এই টার্মিনাল দিয়ে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান কামরুল। আগামী শনিবার টার্মিনালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি