1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

তীব্র গরম থাকতে পারে আরও ৫-৬ দিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

সারা দেশে ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এরমধ্যে তীব্র তাপপ্রবাহ বইছে রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে। চলমান এ তাপপ্রবাহ আরও ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু অবস্থান করছে। যার প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রাম ও সিলেটে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে বৃষ্টি শুরু হবে ১২ জুনের পর।

রাজশাহী, পাবনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে গরম অনুভূত হচ্ছে বেশি।

তবে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, তাই সেখানে তাপমাত্রা কিছুটা কম। বুধবার থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামি তিন দিনের মধ্যে সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সিলসিয়াস। এ ছাড়া সারাদেশে দিন ওবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি