1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

তিনটি বইয়ের জন্য সাহিত্য পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার পুরস্কার পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন এই তিন বইয়ের জন্য বঙ্গবন্ধুকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হয়।

রোববার (২৬ মার্চ) নয়াদিল্লিতে তিন দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলনে বঙ্গবন্ধুর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাট্যজন রামেন্দু মজুমদার এবং সংগঠক মফিদুল হক।

পাঞ্জাবি ঔপন্যাসিক ও ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচারের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কাউর এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের স্বাধীনতা দিবসে সম্মেলনের উদ্বোধনের তাৎপর্য বর্ণনা করে এক বার্তায় সভাপতি অজিত কাউর জানান, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় কোনো ছোট ঘটনা ছিল না। বাংলা জাতির পিতার দৃঢ় প্রত্যয়ের সবচেয়ে অনন্য সাহসিকতার মাধ্যমে এটি একটি অনন্য কৃতিত্ব ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি