1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

তিউনিসিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসন প্রত্যাশী আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

তিউনিসিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির কোস্ট গার্ড। আফ্রিকা নিউজের খবর।

সোমবার (২৪ এপ্রিল) উপকূলবর্তী শহর স্ফ্যাক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিউনিসিয়ার কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, ছোট্ট একটি নৌকায় করে সমুদ্র পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অবৈধভাবে সমুদ্রযাত্রা শুরুর আগ মুহূর্তে তাদের আটক করা হয়।

ফরাসি গণমাধ্যম আফ্রিকা নিউজ জানায়, বাংলাদেশি ছাড়াও আটক অভিবাসীদের মধ্যে সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের সংখ্যা কতজন তা জানায়নি সংবাদমাধ্যমটি। তবে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সংখ্যাই বেশি বলে জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছর ১৩ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে তিউনিসিয়ার উপকূল থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি