1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

তাড়াইলে নিজ ঘরে একই দড়িতে ঝুলছিল মা-মেয়ের লাশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

কি‌শোরগ‌ঞ্জের তাড়াই‌লে নি‌জ ঘরে একই দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় মা শাহনাজ (৩০) ও মে‌য়ে প্রিয়‌তির (১২) মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (৮ ফেব্রয়ারি) রাত সা‌ড়ে ১০টার দি‌কে তাড়াইল উপ‌জেলার দা‌মিহা ইউ‌নিয়‌নের রা‌হেলা গ্রামে এ দর্ঘটনা ঘ‌টে।

তাড়াইল থানার ও‌সি মো. ম‌জিবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, রা‌হেলা গ্রা‌মের ওমা‌য়ে‌রের স্ত্রী শাহনাজ ও তার মেয়ে প্রিয়‌তির মর‌দেহ বসত ঘ‌রে এক‌টি দ‌ড়ি‌তে ঝুল‌তে দে‌খে আশপা‌শের লোকজন পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে ঘ‌রের দরজা ভেঙে তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে। এ সময় শাহনা‌জের স্বামী ওমা‌য়ের‌কে বা‌ড়ি‌তে পাওয়া যায়‌নি।

ও‌সি জানান, শাহনাজ এক সময় ওমা‌নে শ্র‌মি‌কের কাজ কর‌তেন। তার স্বামী নর‌সিংদী‌তে আ‌রেক‌টি বি‌য়ে ক‌রে‌ছেন। বা‌ড়ি আসার পর স্বামীর সা‌থে তার সম্পর্ক ভা‌লো যা‌চ্ছি‌ল না। ত‌বে মা ও ‌মে‌য়ের মৃত্যুর স‌ঠিক কারণ জানা যায়‌নি। খবর পে‌য়ে পু‌লি‌শের ক‌রিমগঞ্জ সা‌র্কে‌লের এএসপি ইফ‌তেখারুজ্জামান ঘটনাস্থ‌লে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি