1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

তারাকান্দা উপজেলা নির্বাচনে ‘শঙ্কার’ ভোট শুরু

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, ৭২ ঘণ্টার ১৪৪ ধারা জারি ও নানা অঘটনের পর আজকের এ নির্বাচনকে ঘিরে তাই অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। একইসঙ্গে গৃহায়ণ ও গৃণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্বাচনী এলাকা হওয়ায় ভোট নিয়ে বাড়তি নজর রয়েছে এখানে। আর নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মোট ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় পার্টির প্রার্থী এম এ মাসুদ তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল। ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দু’জন লড়ছেন।

এ উপজেলাটিতে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩২ হাজার ৫৫০জন এবং নারী ভোটার রয়েছে ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাটির কোনো ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ না বললেও ৩৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১ জুন আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রধান ক্যাম্পে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে এমন অভিযোগ উঠে। এতে বিদ্রোহী প্রার্থীর অন্তত ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ গুরুতর আহত হন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীও তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগ তুলে তাদের পাঁচজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ২ জুন থেকে ৫ জুন ৭২ ঘণ্টার জন্য উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তৃণমূলে উত্তেজনা চলে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে।

আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে হাঙ্গামার ঘটনায় ৪ জুন তারাকান্দা থানার এসআই রায়হানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি, উদ্ধার হয়নি কোনো অস্ত্রও।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পূর্বের মারামারির ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে
আমাদের সকল প্রস্তুতি রয়েছে, বিপুল আইনশৃংখলাবাহিনীও মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি