1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর রাতে ঢাকা-শেরপুর সড়কে উপজেলার গোয়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কিছুদিন যাবৎ এ এলাকাতেই ঘোরাফেরা করতেন। আজ ভোর রাতে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো এক যানবাহন তাঁকে চাপা দেয় এবং তাঁর মৃত্যু হয়। মরদেহটি রাস্তায় দেখে তারাকান্দা থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি