1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

তারাকান্দায় ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যা : ডিবি পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় কিশোর সিয়াম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ডিবি পুলিশ। ভ্যান ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. সিয়াম। সে পড়ালেখার পাশাপাশি অর্থ উপার্জনের জন্য ভাড়ায় ব্যাটারিচালিত ভ্যান চালাত। গত শুক্রবার দুপুরে সে ভ্যান নিয়ে বের হয়। কিন্তু রাতে সে বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। শনিবার সকালে তারাকান্দা উপজেলার কাটালিবাজার সেতুর নিচে সিয়ামের লাশ পাওয়া যায়। এ ঘটনায় গত শনিবার বিকেলে সিয়ামের বাবা মকবুল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন। মামলার পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় সিয়াম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকার কেরানীগঞ্জ থেকে দুজনকে গ্রেপ্তার করে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সিয়াম হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা যাত্রীবেশে ২০০ টাকা ভাড়া দেবে বলে সিয়ামের ভ্যানে ওঠে এবং তারাকান্দার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে। ঘোরাঘুরির একপর্যায়ে তারা সন্ধ্যায় কৌশলে সিয়ামকে শ্বাসরোধে হত্যা করে কাটালিবাজার সেতুর নিচে সিয়ামের লাশ ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এরপর তারা ময়মনসিংহ মহানগরীর পাটগুদাম রেলির মোড় এলাকায় একটি গ্যারেজে ৫ হাজার ৯০০ টাকায় ভ্যান বিক্রি করে ঢাকায় পালিয়ে যায়।

জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, সিয়াম হত্যায় জড়িত দুই কিশোরের সঙ্গে ছিনতাই হওয়া ভ্যানের ক্রেতা রতন কুমার সাহাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি