1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

তারাকান্দায় তিনটি চোরাই গরুসহ প্রাইভেটকার আটক!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

আজ রোববার সকাল ছয়টার দিকে বিকল হওয়া ভাঙাচোরা ব্যক্তিগত একটি গাড়ি সড়কে পড়ে ছিল। গাড়িতে চালক বা কোনো যাত্রী ছিলেন না। টহল পুলিশ ও স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে তাঁরা গাড়ির দরজা খুলে দেখেন, ব্যক্তিগত গাড়ির যাত্রীর আসনে তিনটি গরু কুণ্ডলী পাকিয়ে আছে। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের  বলেন, গাড়িটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, গরু তিনটি চুরি করা হয়েছে। ব্যক্তিগত গাড়িটি বেশ পুরোনো ও ভাঙাচোরা। গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। চুরি করা তিনটি গরু নিয়ে যাওয়ার পথে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়। দিনের আলোও ফুটতে শুরু করে। গাড়ি মেরামত করে গন্তব্যে যাওয়ার মতো সময় না থাকায় গরুসহ গাড়িটি রেখেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ গাড়ি ও তিনটি গরু তারাকান্দা থানায় নিয়ে যায়।

ওসি আবুল খায়ের আরও বলেন, চুরি হয়েছে ধারণা থেকে গরু তিনটির মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মালিক না পাওয়া গেলে গরু তিনটি নিয়ে করণীয় নির্ধারণে আদালতের শরণাপন্ন হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি