1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

তারাকান্দায় জীবনের ঝুঁকি নিয়ে ২৩ বছর ধরে সাঁকো পারাপার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় বন্যার স্রোতে ব্রিজের মাঝ বরাবর ভেঙে গেছে। এরপর অর্ধেক কংক্রিটের ব্রিজ আর বাকি অর্ধেকে বাঁশের সাঁকো জোড়া দিয়ে চলার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থাতেই জীবনের ঝুঁকি নিয়ে ২৩ বছর ধরে পারাপার হচ্ছেন জনসাধারণ।

জানা যায়, তারাকান্দা-ধোবাউড়া সড়ক সংলগ্ন তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের গির্দাপাড়া মাগুরজানি খালের উপর ওয়ার্ল্ড ভিশন নামে একটি সংস্থা ১৯৯৪ সালে লোহার খুঁটির উপর প্রায় ৬০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের একটি পাকা ব্রিজ নির্মাণ করেন।

এতে প্রায় ১০০ মিটার দূরের গির্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গির্দাপাড়া, লোনহালা গ্রামের জনসাধারণ যাতায়াতের সুবিধা হয়। ১৯৯৮ সালে বন্যার স্রোতে ব্রিজের অর্ধেক ভেঙে নদীতে পড়ে যায়। এতে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জনসাধারণের দুর্ভোগ লাঘবে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। বাঁশ ও লোহার সেতুঁটি মেরামত না করায় জীবনের ঝুকি নিয়ে শিক্ষার্থীসহ জনসাধারণ যাতায়াত করছেন।

ঢাকুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহ উদ্দিন মণ্ডল জানান, খালের উপর ব্রিজ নির্মাণের চাহিদা দেয়া হয়েছে। বাস্তবায়নের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি