1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

তারাকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির একটি বাসের সাথে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের কোদালধর বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির বাসটি শেরপুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। আর ট্রাকটি ময়মনসিংহ থেকে ফুলপুরের দিক আসছিল। পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫-৬ জন আহত হয়েছে। কোন নিহত নেই। এদের মধ্যে গুরুতর ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকিরা আশপাশের ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে চলে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি