1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, জোট সরকার গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

ভারতের তামিলনাড়ু রাজ্যে নতুন সরকার গঠন করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। একই অনুষ্ঠানে তার মন্ত্রিসভার আরও ৯ সদস্যও শপথ গ্রহণ করেন।

রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ২৩৪ আসনের মধ্যে থালাপতি বিজয়ের দল টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করতে পারেনি। পরে কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে জোট গঠন করে তারা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে।

রাজভবন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে বিজয় জানান, আরও দুটি দল তাদের সমর্থন দিয়েছে। ফলে জোটের মোট আসন দাঁড়ায় ১২০টিতে। এরপর সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি চান তিনি।

গভর্নর সমর্থনপত্রগুলো যাচাই-বাছাই করেন। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর দেওয়া সমর্থনপত্রের সত্যতা নিশ্চিত হওয়ার পরই সরকার গঠনের অনুমোদন দেওয়া হয়।

পরবর্তীতে শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ নিয়ে আলোচনা শেষে রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির শীর্ষ পদে উঠে আসা থালাপতি বিজয়ের এই অভিষেক ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি