1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

তাবলীগ জামাতে এসে সেতু থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫

ভাঙ্গায় সেতু থেকে পড়ে নুরুদ্দিন (১৭) নামক এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশনের সেতু থেকে পড়ে এই ঘটনা ঘটে।

নিহত নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে। সে মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

জানা যায়, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে এসেছিল নুরুদ্দিন। ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সঙ্গে মঙ্গলবার বিকেলে ভাঙ্গা ইন্টার সেকশন মোড় দেখতে এসেছিল। তখন অসাবধানতাবশত সেতুর ওপর থেকে নিচে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ‘নুরুদ্দিন নামক একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নুরুদ্দিন নামক এক কিশোর ব্রিজ থেকে পড়ে মারা গেছে। পরিবারের আবেদনে তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি