1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

তাপপ্রবাহ আর বাড়ার সম্ভাবনা নেই : আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

রাজধানীসহ সারা দে‌শে তাপপ্রবাহ আর বাড়ার কো‌নো সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থা‌টি বল‌ছে, আগামী ক‌য়েক‌দিন রাজধানীসহ দেশে মাঝা‌রি এবং দে‌শের দ‌ক্ষিণ-দ‌ক্ষিণ পূর্বাঞ্চ‌লে ভারী বৃ‌ষ্টিপাত হ‌তে পা‌রে। এতেই কমে যাবে গরম।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগে বৃ‌ষ্টি হওয়ার ফ‌লে এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। সারা ‌দে‌শে দুই এক‌দি‌নের ম‌ধ্যেই মৌসু‌মি বায়ু সৃ‌ষ্টি হ‌য়ে যা‌বে, শুরু হ‌বে বৃ‌ষ্টিপাত। জু‌নের মঝামা‌ঝি‌তে শুরু হ‌বে বর্ষাকাল।

রাজধানীতে আজ বৃহস্পতিবার সকালে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অংশে এই বৃষ্টি বাড়তে পারে। আর এতে গরমও খানিকটা কমতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমি চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে। সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৯টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি