1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

তল্লাশির সময় চেকপোস্ট থেকে পুলিশকে তুলে নিল ডাকাত দল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সুনামগঞ্জে চেকপোস্টে ট্রাকে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে তুলে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ধাওয়া দিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে এ ঘটনা ঘটে। পরে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

শান্তিগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে দিরাই উপজেলা থেকে একটি ট্রাকে করে ডাকাত দল সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে এলে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাত দলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেয়। পুকুরে পড়ে যাওয়া প্রাইভেটকারে থাকা যাত্রীরা সুস্থ আছেন।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, দিরাই চেকপোস্ট থেকে ডাকাত দলের তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আর ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি