1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

তফসিল ঘোষণা করলেই নির্বাচন হবে, এত সহজ নয়: আমির খসরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার মানুষকে বোকা ভাবছে। এদেশে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে, এত সহজ নয়।’

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে— ইসির এই বক্তব্যের প্রসঙ্গে আমীর খসরু বলেন, কিসের নির্বাচন? কার নির্বাচন? যে ভোটাধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে তা পুনরুদ্ধার না করা পর্যন্ত এ দেশে কোনও নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের লাখ-লাখ মানুষ তার ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমেছে। লাখো মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে।

উন্নয়নের নামে দেশের অর্থনৈতিক কাঠামো এই সরকার সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে অভিযোগ করে আমীর খসরু বলেন, ব্যাংকগুলোতে কোনো টাকা নেই। লুটপাট করে বাইরে টাকা নিয়ে গেছে। বড় বড় প্রকল্পের টাকা লুটপাট করে বাইরে নিয়ে গেছে। আর উন্নয়নের কথা বলছেন, এক লাখ কোটি টাকার ওপরে টাকা ছাপাচ্ছে তারা। ব্যাংকের টাকা শেষ, রিজার্ভ শেষ আর সরকারের তহবিলেও টাকা নেই।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রসঙ্গে আমীর খসরু বলেন, আজকেও একটা উদ্বোধন করছে। এগুলো হলো স্বৈরাচারের আরেকটা বৈশিষ্ট্য। সে লুটপাট করবে আর উন্নয়ন দেখাতে গিয়ে তারা দুই থেকে চার-পাঁচটা বড় বড় জিনিস এ রকম করবে। আর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করার জন্য বড় প্রজেক্ট করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি