1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

তথ্যসচিব পদে আবার পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

সাবেক তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর ২৭ অক্টোবর শিল্পসচিব জাকিয়া সুলতানাকে এই পদে নিয়োগ দিয়েছিল সরকার। অবশ্য তিনি এই পদে যোগ দেননি। এখন এই সিদ্ধান্ত পরিবর্তন করে তথ্য ও সম্প্রচারসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে শিল্পসচিব হিসেবে বদলির আদেশ হওয়া মো. হুমায়ুন কবীর খন্দকারকে। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন।

আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পাওয়া স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আর মেজবাহ উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের স্থলাভিষিক্ত হচ্ছেন। আলী আজমের কাল বুধবার থেকে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করে তাঁকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। যদিও প্রথমে তাঁকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করার সিদ্ধান্ত হয়েছিল। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই বিভাগে রাখা হয়েছে। তাঁকে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলির সিদ্ধান্ত হলেও সেটি এখন বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি