1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ঢাবির রোকেয়া হলে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল চত্বরে গাছ থেকে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল ওরফে উজ্জ্বল (৩৮) নামের এক মালির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ছিয়াকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ছিয়াকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁর সহকর্মী সুনীল চৌহান বলেন, তাঁরা দুজনই রোকেয়া হলে মালি হিসেবে কাজ করেন। সকালে তাঁরা হলের বাগানের একটি গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় ছিয়াকুল টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশের সাহায্যে একটি কাঁঠাল পাড়ার চেষ্টা করেন। ওই কাঁঠাল পাশের আরেকটি গাছের কাঁঠালে আঘাত করলে সেটি ছিটকে তাঁর মাথার ওপর পড়ে।

সুনীল চৌহান আরও বলেন, কাঁঠালের আঘাতে ছিয়াকুল পাকা মেঝেতে মুখ থুবড়ে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ছিয়াকুল নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলসংলগ্ন আবাসিক এলাকায় বসবাস করতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি