1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঢাবিতে মুখোশ পরে মিছিল, শনাক্ত এক ছাত্রলীগ নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলকারীদের মধ্য থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে।

ওই নেতা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদ।

বুধবার (২৩ অক্টোবর) রাতে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর পরীবাগ থেকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি বলেন, বুধবার মুখোশ পরে মিছিলের ঘটনায় প্রক্টরিয়াল বডি ছাত্রলীগ নেতা ইয়াজ আল রিয়াদকে শনাক্ত করে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আটক করতে বলে। এরপর তাকে পরীবাগের টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের নিউ ভিশনের বিল্ডিংয়ের ৩/বি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, বুধবার (২৩ অক্টোবর) সকালে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলা ভবনের পেছন দিয়ে শ্যাডোর দিকে যান বলে দেখা যায় একটি ভিডিও ক্লিপে। ৪৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া সেই ভিডিওতে তাদেরকে দেখা যায়- হটাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইত্যাদি সংবলিত স্লোগান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি